আজকের সোনার বাজারদর: ৩১ মে ২০২৬
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। কয়েক দফা মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় এবার ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে খরচ হবে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
বাজুসের প্রকাশিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
অন্যদিকে, সোনার দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম রয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। ২১ ক্যারেট রুপা বিক্রি হবে ৫ হাজার ৩৬৫ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৪১ টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার প্রভাবেই দেশের বাজারে সোনা ও রুপার দাম সমন্বয় করা হচ্ছে। ফলে আগামী দিনগুলোতেও বৈশ্বিক বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে আবারও দামে পরিবর্তন আসতে পারে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- আজ ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কত
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য কী?
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
- আজকের সকল দেশের টাকার রেট: ২৭ আগস্ট ২০২৬
- আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?
- দেশজুড়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুখবর, কমছে লোডশেডিং
- আজকের স্বর্ণের বাজারদর: ২৮ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব
- বৃষ্টির দাপট বাড়ছে, ১০ দিনের নতুন বার্তা
- এ বছর সরকারি ছুটি বাকি ৫ দিন, মিলবে টানা ছুটির দুই সুযোগ
- বছরের বাকি সময়ে চাকরিজীবীরা আর কত দিন ছুটি পাবেন
