সীমান্তে ভারতীদের লক্ষ্য করে বিজিবির গুলি
নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারিদের অনুপ্রবেশ ঠেকাতে ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত আড়াইটার দিকে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) কুচলিবাড়ি ইউনিয়নের কলসিমুখ বিওপি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, গভীর রাতে সীমান্তবর্তী পশ্চিম গিয়ারপাড়া এলাকায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় মেইন পিলার ৮০৬ সংলগ্ন ভারতীয় সীমান্তের কাটাতারের বেড়া কেটে একদল চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে বলে দেখতে পান সদস্যরা।
পরিস্থিতি বুঝে বিজিবি সদস্যরা তাদের সীমান্তে প্রবেশ না করতে সতর্ক করে। তবে নির্দেশ উপেক্ষা করে তারা বাংলাদেশ অভ্যন্তরের দিকে এগিয়ে আসতে থাকে বলে দাবি করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং চোরাকারবারীদের পিছু হটাতে বিজিবি দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
গুলির শব্দে চোরাকারবারীরা দ্রুত ভারতীয় সীমান্তের ভেতরে ফিরে যায় বলে জানিয়েছে বিজিবি। ঘটনায় কেউ হতাহত হয়নি এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাজিউর রহমান, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক। তিনি বলেন, ভারতীয় সীমান্ত থেকে কাটাতারের বেড়া কেটে চোরাকারবারীরা বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে প্রথমে তাদের সতর্ক করা হয়। পরে নির্দেশ অমান্য করায় ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হয় বিজিবি।
তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল
- এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৯ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২০ আগস্ট ২০২৬
- ২৪ আগস্ট আসছে নতুন Pulsar 125 ও 150, থাকছে বড় চমক
- বৃহস্পতিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত
- বাংলাদেশে আজ ২১ ক্যারেট এক ভরি সোনার দাম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ আগস্ট ২০২৬
- টানা ৫ দিন বৃষ্টি, দেশের যেসব এলাকায় বেশি হতে পারে
- ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!
- ২০২৭ সালের ‘শতাব্দীর সূর্যগ্রহণ’ দেখা যাবে যেসব স্থান থেকে
- কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি
- দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ হয় কেন
- পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: নুর
