নবম পে স্কেলে বড় সুখবর নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য
নিজস্ব প্রতিবেদক: নবম পে স্কেল বাস্তবায়নে নিম্ন ও মধ্যম স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা রাখার পরিকল্পনা করছে সরকার। উচ্চ মূল্যস্ফীতির চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই শ্রেণির কর্মীদের তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেলের প্রথম ধাপ কার্যকর হতে পারে। প্রথম পর্যায়ে সরকারি চাকরিজীবীরা বিদ্যমান মূল বেতনের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ সমন্বিত বেতন পেতে পারেন। এরপর পরবর্তী অর্থবছরে দ্বিতীয় ধাপে আরও সমপরিমাণ সমন্বয় যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দুই বছরের মধ্যে মূল বেতনের পূর্ণ সমন্বয় সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, ঝুঁকি ভাতা ও বিশেষ প্রণোদনাসহ অন্যান্য আর্থিক সুবিধা একসঙ্গে চালু হচ্ছে না। সংশ্লিষ্ট কমিটির সুপারিশ অনুযায়ী, এসব সুবিধা ২০২৮-২৯ অর্থবছরে পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে পারে। এর আগ পর্যন্ত বিদ্যমান ভাতা ও সুবিধা বহাল থাকবে।
অর্থ মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, একবারে সব সুবিধা চালু করলে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে। তাই রাজস্ব পরিস্থিতি ও বাজেট সক্ষমতা বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ মনে করেন, কয়েক ধাপে বেতন বৃদ্ধি বাস্তবসম্মত পদক্ষেপ। তার ভাষ্য, সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, কিন্তু সেই তুলনায় বেতন বৃদ্ধি হয়নি।
অন্যদিকে অর্থনীতি বিশ্লেষক ও পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, মূল্যস্ফীতির বাস্তবতা বিবেচনায় নবম পে স্কেল সময়োপযোগী সিদ্ধান্ত। তবে সরকারের আর্থিক সক্ষমতা মাথায় রেখে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা একটি কৌশলগত উদ্যোগ।
জানা গেছে, নতুন পে স্কেলের আওতায় প্রশাসন ক্যাডার ছাড়াও শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন ও বিচার বিভাগীয় কর্মচারীসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন। একই সঙ্গে স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও সমন্বিত নির্দেশনা আসতে পারে।
এছাড়া বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনতে বিশেষ সুপারিশ থাকতে পারে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
এদিকে পেনশনভোগীদের জন্যও সুখবর রয়েছে। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, কম পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ২০ হাজার টাকার নিচে পেনশন পাওয়া ব্যক্তিরা সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন বলে জানা গেছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৩০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ, জানুন ফলাফল
- আজ স্পেন বনাম অস্ট্রিয়া নকআউট ম্যাচ; পরিসংখ্যানে এগিয়ে কারা
- ৬০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, অস্ট্রিয়া বনাম স্পেন জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ; পরিসংখ্যানে কে এগিয়ে, যেভাবে দেখবেন
- ১২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ, জানুন ফলাফল
- ১০০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ; পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, জানুন ফলাফল
- কেপ ভার্দে ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
- শেষ ১৬-তে পর্তুগাল বনাম স্পেন; পরিসংখ্যানে কার পাল্লা ভারী
- চলছে কলম্বিয়া বনাম ঘানা ম্যাচ; লাইভ দেখুন এখানে
- শেষ ১৬-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর; পরিসংখ্যান কার পক্ষে
- ভোর ৪ টায় আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ; সরাসরি দেখন এখানে
- ১১০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ, সরাসরি দেখুন এখানে
