| ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিতে চায় দুবাই

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৭ ১৫:০৯:০৯
বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিতে চায় দুবাই

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরে বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে বাংলাদেশি চালকদের নিয়োগে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে।

রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধিদল এ তথ্য জানায়।

প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের কোম্পানিতে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। কঠোর পরিশ্রম ও দক্ষতার কারণে বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়। এমনকি দুবাই বিমানবন্দরে বাংলাদেশি নারীরাও সফলভাবে ড্রাইভিং পেশায় যুক্ত রয়েছেন বলে জানানো হয়।

তারা আরও জানান, সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য চালক বাছাই শুরু হবে। এ ধাপে নতুন করে ১ হাজার ৫০০ ড্রাইভার নিয়োগের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে চলতি বছরে বাংলাদেশ থেকে মোট ৬ হাজার ড্রাইভার নিতে আগ্রহী প্রতিষ্ঠানটি।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশি কর্মী নিয়োগের এ ধারা অব্যাহত থাকবে। এ প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

একই সঙ্গে মন্ত্রী দুবাইয়ে প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা রাখার আহ্বান জানান। পাশাপাশি চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ দক্ষ পেশাজীবী কর্মী নিয়োগেও আগ্রহ দেখানোর অনুরোধ করেন তিনি।

অন্যদিকে প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, একজন বাংলাদেশি ড্রাইভারের দুবাই যেতে বর্তমানে অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ শ্রমিক ঋণ বা কষ্ট করে সেই খরচ জোগাড় করেন। তাই অভিবাসন ব্যয় কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখার জন্য কোম্পানির প্রতিনিধিদের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ভারত সরে যাওয়ায় প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মর্যাদাপূর্ণ ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা‌, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা‌, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা সুদামেরিকানার শেষ ষোলো’র প্রথম লেগে ম্যাকারাকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলের সান্তোস। ঘরের ...

মেসির অবসরের ইঙ্গিত, বিশ্বকাপের পর বড় প্রশ্ন

মেসির অবসরের ইঙ্গিত, বিশ্বকাপের পর বড় প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার নিয়ে নতুন করে অনিশ্চয়তার ...