| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

স্ত্রী-সন্তানসহ ৫ হত্যার অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৪ ১৬:৪৭:৪০
স্ত্রী-সন্তানসহ ৫ হত্যার অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়েসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ভয়াবহ ঘটনার প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ এবার উদ্ধার হয়েছে পদ্মা নদী থেকে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের কয়েকদিন পর বৃহস্পতিবার (১৪ মে) তার ভাসমান মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে পদ্মা সেতুর ওপর থেকে ফোরকানের ব্যাগ ও জামাকাপড় উদ্ধার করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে সেগুলো শনাক্ত করে নিশ্চিত হওয়া যায়, এগুলো পলাতক ফোরকানেরই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৃশংস হত্যাকাণ্ডের পর তিনি পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ সূত্র জানায়, পাঁচ খুনের ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন ফোরকান। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম অভিযান চালাচ্ছিল। এর মধ্যেই পদ্মা সেতুর ওপর পরিত্যক্ত অবস্থায় তার ব্যবহৃত কিছু জিনিসপত্র পাওয়া যায়। পরে বৃহস্পতিবার পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়।

গত ৮ মে দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের ভাড়া বাসায় ঘটে ভয়াবহ এই হত্যাকাণ্ড। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন, তিন মেয়ে মীম (১৫), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া।

স্থানীয়রা জানান, পেশায় প্রাইভেটকারচালক ফোরকান প্রায় এক বছর আগে পরিবার নিয়ে ওই বাড়ির নিচতলায় ভাড়া ওঠেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের মেরী গোপীনাথপুর গ্রামে।

ঘটনার পরদিন সকালে ফোরকান নিজের ছোট ভাইয়ের স্ত্রীকে ফোন করে হত্যার কথা স্বীকার করে পালিয়ে যাওয়ার কথা জানান বলে অভিযোগ রয়েছে। পরে প্রতিবেশীরা ঘরে ঢুকে রক্তাক্ত ও হৃদয়বিদারক দৃশ্য দেখতে পান।

ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে ছিল তিন শিশুকন্যার গলাকাটা মরদেহ। মা শারমিনের মরদেহ জানালার গ্রিলের সঙ্গে হাত-মুখ বাঁধা অবস্থায় ঝুলছিল। অন্যদিকে শ্যালক রসুল মিয়ার মরদেহ পাওয়া যায় বিছানার ওপর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতদের স্বজনরা।

ঘর থেকে দেশীয় মদের খালি বোতল, রান্না করা পায়েশ ও কোমল পানীয়ের বোতলও উদ্ধার করে পুলিশ। এছাড়া ঘটনাস্থলে পাওয়া কিছু প্রিন্ট করা কাগজের সূত্র ধরে তদন্তকারীরা জানতে পারেন, এর আগে ফোরকান তার স্ত্রীর বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছিলেন। একই সঙ্গে তিনি স্ত্রীর পরকীয়ার বিষয়ও উল্লেখ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, পারিবারিক কলহ ও দাম্পত্য বিরোধের জের ধরেই এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আলোচিত এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আগেই দুজনকে আটক করা হয়েছিল।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...