পে-স্কেলের সম্ভাব্য নতুন বেতন গ্রেড প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো নতুন জাতীয় বেতন কাঠামো বা ৯ম পে-স্কেল। স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম পে-স্কেল চালুর পর থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট আটটি বেতন কাঠামো কার্যকর করা হয়েছে।
সাধারণ নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর নতুন বেতন স্কেল ঘোষণার কথা থাকলেও করোনা মহামারি এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে সেই প্রক্রিয়া দীর্ঘায়িত হয়। তবে ২০২৬ সালকে কেন্দ্র করে নবম পে-স্কেল নিয়ে সরকারি পর্যায়ে নতুন করে আলোচনা ও প্রস্তুতি শুরু হয়েছে।
নীতিনির্ধারণী মহলে প্রস্তাবিত কাঠামো নিয়ে বিভিন্ন পর্যায়ে পর্যালোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, একটি খসড়া বেতন কাঠামো তৈরি করা হয়েছে, যা এখনো চূড়ান্ত নয়। এতে বিভিন্ন গ্রেডের সম্ভাব্য বেতন পরিসীমা নিয়ে আলোচনা রয়েছে।
প্রস্তাবিত ৯ম জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী সম্ভাব্য গ্রেডভিত্তিক বেতন কাঠামো নিচে তুলে ধরা হলো:
গ্রেড ০১: ১,৬০,০০০ টাকা (নির্ধারিত)
গ্রেড ০২: ১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা
গ্রেড ০৩: ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা
গ্রেড ০৪: ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা
গ্রেড ০৫: ৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা
গ্রেড ০৬: ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা
গ্রেড ০৭: ৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা
গ্রেড ০৮: ৪৭,২০০ – ১,১৩,৭০০ টাকা
গ্রেড ০৯: ৪৫,১০০ – ১,০৮,৮০০ টাকা
গ্রেড ১০: ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা
গ্রেড ১১: ২৫,০০০ – ৬০,৫০০ টাকা
গ্রেড ১২: ২৪,৩০০ – ৫৮,৭০০ টাকা
গ্রেড ১৩: ২৪,০০০ – ৫৮,০০০ টাকা
গ্রেড ১৪: ২৩,৫০০ – ৫৬,৮০০ টাকা
গ্রেড ১৫: ২২,৮০০ – ৫৫,২০০ টাকা
গ্রেড ১৬: ২১,৯০০ – ৫২,৯০০ টাকা
গ্রেড ১৭: ২১,৪০০ – ৫১,৯০০ টাকা
গ্রেড ১৮: ২১,০০০ – ৫০,৯০০ টাকা
গ্রেড ১৯: ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা
গ্রেড ২০: ২০,০০০ – ৪৮,৪০০ টাকা
তবে এটি এখনও প্রাথমিক আলোচনার অংশ এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সরকার আনুষ্ঠানিকভাবে গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করার পরই চূড়ান্ত বেতন কাঠামো সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যাবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- Bajaj Pulsar N160 4V: নতুন মডেলের ফিচারগুলো এক নজরে
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- সাত সপ্তাহের উচ্চতার পর কমল স্বর্ণের দাম
- এসএসসি ফলে বড় ধাক্কা, ২২৬ মাদ্রাসায় শূন্য পাস
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ আগস্ট ২০২৬
- স্মার্টফোনের ভিড়ে আবার জনপ্রিয় হচ্ছে ফিচার বাটুন ফোন, কেন বাড়ছে আগ্রহ
- দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, জানুন নিয়ম
- নবম পে স্কেল: ৭ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্রী
- দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি
- ৭,৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে Redmi 17 5G ও 4G
- Redmi Note 17 রিভিউ: ব্যাটারিতে দুর্দান্ত, পারফরম্যান্সে পিছিয়ে
- ১২ আগস্ট বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
