খাজনা নিয়ে ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: দেশের সব ভূমি মালিককে আগামী ৩০ জুনের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
সম্প্রতি এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়। জমির সুরক্ষা নিশ্চিত করা এবং ভবিষ্যতের আইনি জটিলতা এড়াতে করটি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধের ওপর গুরুত্ব দিয়েছে সরকার।
মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে নাগরিকরা ঘরে বসেই অনলাইনে খাজনা পরিশোধ করতে পারবেন। এর জন্য land.gov.bd ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
এই ডিজিটাল ব্যবস্থা চালুর মাধ্যমে ভূমি ব্যবস্থাপনাকে আরও স্মার্ট, সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী—
* প্রথমে নির্ধারিত পোর্টালে নিবন্ধন করতে হবে
* এরপর খতিয়ান ও জোত সম্পর্কিত তথ্য দিতে হবে
* সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে করের পরিমাণ দেখাবে
* মোবাইল ব্যাংকিং বা ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে
সরকার জানিয়েছে, সাধারণত অর্থবছর ৩০ জুন শেষ হয়। তাই এই সময়ের মধ্যে খাজনা পরিশোধ না করলে বকেয়ার ওপর সুদ বা আইনি জটিলতা তৈরি হতে পারে।
ভূমি মন্ত্রণালয় বলছে, অনলাইন সেবা চালুর ফলে এখন আর ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। এতে সময় ও খরচ দুটোই কমবে। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমে ভূমি কর আদায়ে স্বচ্ছতা নিশ্চিত হবে।
সোহাগ/
