| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কোরবানি কবুল হবে যেসব শর্তে

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১২ ১০:১১:৩৪
কোরবানি কবুল হবে যেসব শর্তে

নিজস্ব প্রতিবেদক: কোরবানি শুধু পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক গুরুত্বপূর্ণ ইবাদত। তাই কোরবানি আদায়ের পাশাপাশি তা যেন কবুল হয়, সেদিকেও বিশেষভাবে খেয়াল রাখা জরুরি। ইসলামি শরিয়াহ অনুযায়ী কিছু মৌলিক শর্ত পূরণ হলে তবেই কোরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার আশা করা যায়।

সামর্থ্যবান মুসলমান নারী-পুরুষের ওপর কোরবানি ওয়াজিব। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো বিশুদ্ধ নিয়ত। কোরবানি হতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। লোক দেখানো, সুনাম অর্জন বা সামাজিক মর্যাদা বাড়ানোর উদ্দেশ্যে কোরবানি করলে তা কবুল হওয়ার সুযোগ থাকে না।

কোরআনে আল্লাহ তাআলা বলেন“এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া।” (সুরা হজ, আয়াত: ৩৭)

কোরবানির পশু কেনার অর্থ অবশ্যই হালাল হতে হবে। হারাম বা সন্দেহযুক্ত আয় থেকে কোরবানি করলে তা গ্রহণযোগ্য হয় না। হাদিসে এসেছে“আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন।” (সহিহ মুসলিম, হাদিস: ২৩৯৩)

একাধিক ব্যক্তি মিলে কোরবানি দিলে প্রতিটি শরিকের উপার্জন হালাল হওয়া জরুরি। যদি কোনো শরিকের অর্থ হারাম হয়, তাহলে সেই কোরবানিতে অংশ নেওয়া থেকে বিরত থাকা উচিত।

ইসলামি বিধান অনুযায়ী কোরবানি শুধু উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা করা যায়। এর বাইরে অন্য কোনো পশু দিয়ে কোরবানি বৈধ নয়।

আল্লাহ তাআলা বলেন“আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি…” (সুরা হজ, আয়াত: ৩৪)

কোরবানির সময় হলো ঈদুল আজহার নামাজের পর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত। এর আগে বা পরে জবাই করলে তা কোরবানি হিসেবে গণ্য হবে না।

কোরবানির সময় আল্লাহর নাম নিয়ে ধারালো ছুরি ব্যবহার করে পশু জবাই করতে হবে, যাতে পশুর কষ্ট কম হয়। নিজের হাতে কোরবানি করা উত্তম হলেও অন্য কাউকে দিয়েও জবাই করানো বৈধ।

ইসলামি আলেমদের মতে, কোরবানির মূল শিক্ষা হলো ত্যাগ, তাকওয়া ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য। তাই শুধু আয়োজন নয়, সঠিক নিয়ত ও শরিয়াহ অনুযায়ী আমলই কোরবানিকে কবুলের উপযোগী ইবাদতে পরিণত করে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...