| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১১ ১১:০৫:২৬
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও গর্ভের সন্তানের ছেলে না মেয়ে—এ তথ্য প্রকাশ বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এই রায় ঘোষণা করেন। পরে সোমবার (১১ মে) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।

রায়ে বলা হয়েছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ করা নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করে এবং কন্যাশিশুর প্রতি নেতিবাচক মনোভাব, এমনকি ভ্রূণ হত্যার ঝুঁকি বাড়ায়। এটি সংবিধানবিরোধী এবং মৌলিক মানবাধিকারের পরিপন্থি বলেও উল্লেখ করা হয়।

আদালত পর্যবেক্ষণে আরও বলা হয়, এ ধরনের অনৈতিক চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের ওপর সরাসরি আঘাত করে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার সঙ্গেও সাংঘর্ষিক।

হাইকোর্ট মন্তব্য করেন, দেশে দীর্ঘদিন ধরে এ বিষয়ে কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল ছিল। শুধু নির্দেশিকা জারি করলেই হবে না, বরং কঠোর বাস্তবায়ন, ডিজিটাল মনিটরিং এবং জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

রায়ে আরও বলা হয়, নিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গর্ভস্থ শিশুর সব ধরনের ডায়াগনস্টিক তথ্য সংরক্ষণের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরি করা প্রয়োজন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে ছয় মাসের মধ্যে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি এবং নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত আরও উল্লেখ করেন, ভ্রূণের লিঙ্গ প্রকাশের মাধ্যমে কন্যাশিশুর প্রতি বৈষম্য ও সম্ভাব্য নারী ভ্রূণ হত্যার ঝুঁকি তৈরি হয়, যা সংবিধানের ১৮, ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদের পরিপন্থি।

রায়ে এই নির্দেশনাকে “ক্রমাগত ম্যান্ডামাস” হিসেবে ঘোষণা করা হয়েছে, যাতে ভবিষ্যতেও এর বাস্তবায়ন আদালতের নজরদারিতে থাকে।

এ রিট আবেদনটি ২০২০ সালের ২৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান দায়ের করেন। শুনানিতে তিনি নিজেই পক্ষে ছিলেন, সহযোগিতা করেন আইনজীবী তানজিলা রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...