| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

যে ৪ কারনে ফের আবু ত্বহা-সাবিকুন নাহারের বিচ্ছেদ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১০ ২০:২৫:০৩
যে ৪ কারনে ফের আবু ত্বহা-সাবিকুন নাহারের বিচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক: আলোচিত ইসলামি বক্তা আবু ত্বাহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারা আবারও আলাদা হয়ে গেছেন। প্রথম বিচ্ছেদের পর পারিবারিক উদ্যোগে দ্বিতীয়বার সংসার শুরু করলেও চার মাসের মাথায় ফের তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সাবিকুন নাহারের বড় বোন মোছাম্মাত হাজেরা। তিনি জানান, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মতবিরোধের কারণে সম্পর্কের অবনতি ঘটে। পরে উভয় পক্ষ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়।

পরিবারের সদস্যদের মধ্যস্থতায় নতুন করে সংসার শুরু হয়েছিল বলেও জানান তিনি। তবে সেই সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি। হাজেরার ভাষ্য অনুযায়ী, পবিত্র রমজান শেষে শাওয়াল মাসের চাঁদ দেখার রাতে, অর্থাৎ ঈদের আগের রাতে তাদের তালাক সম্পন্ন হয়।

বিচ্ছেদের কারণ হিসেবে তিনি আবু ত্বহা আদনানের বিরুদ্ধে কয়েকটি গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, সাবিকুন নাহারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আদনান চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। এছাড়া বিয়ের আশ্বাস দিয়ে ছবি নেওয়া ও ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার অভিযোগও তোলা হয়েছে।

আরও অভিযোগ করা হয়, দ্বিতীয় দফায় বিয়ের পর তিনি স্ত্রীর কাছ থেকে অর্থ নিয়েছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতে বাধা দিয়েছেন।

হাজেরা আরও দাবি করেন, অতিরিক্ত বিলাসী জীবনযাপনের কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং মানুষের সহানুভূতি পেতে বিষয়টি ব্যবহার করতেন। পাশাপাশি পাবনার এক তরুণীকে ঘিরেও অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে আবু ত্বহা আদনান সরাসরি বিস্তারিত মন্তব্য করেননি। বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “উভয় পক্ষের সম্মতিতে যৌথ ও চূড়ান্ত তালাক হয়েছে।”

অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয়ে সামনাসামনি কথা বলতে চান এবং অপবাদের জবাব দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট।

উল্লেখ্য, গত বছরের ২ ডিসেম্বর পারিবারিকভাবে দ্বিতীয়বার বিয়ে করেন আবু ত্বহা আদনান ও সাবিকুন নাহার। এর আগে পারিবারিক কলহের জেরে ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ হয়েছিল। পরে দুই পরিবারের উদ্যোগে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তারা আবার একসঙ্গে জীবন শুরু করেছিলেন। তবে দ্বিতীয় দফার সেই সংসারও দীর্ঘস্থায়ী হলো না।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...