১৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে ছিল পাকিস্তান। তৃতীয় দিনেও শুরুতে সেই আধিপত্য ধরে রাখার চেষ্টা করে সফরকারীরা। তবে প্রথম সেশনের গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচে ফেরে বাংলাদেশ।
দিনের প্রথম ঘণ্টার শেষ দিকে আঘাত হানেন তাসকিন আহমেদ। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা আজান আওয়াইসকে আউট করে পাকিস্তান শিবিরে ধাক্কা দেন এই পেসার। ১৬৫ বলে ১০৩ রানের ইনিংস খেলে ফেরেন এই ব্যাটার।
এরপর দ্রুত আরও দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। মাত্র ৯ রান করে অধিনায়ক শান মাসুদ তাসকিনের দ্বিতীয় শিকার হন। এরপর সৌদ শাকিলকে শূন্য রানে এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ।
মাত্র ১৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা।
এরপর সেট হয়ে যাওয়া আবদুল্লাহ ফজলকে ফেরান মিরাজ। ১২০ বলে ৬০ রান করা এই ব্যাটারকে ক্যাচ আউট করেন তাইজুল ইসলাম, ফলে পাকিস্তানের চাপ আরও বাড়ে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২৩০ রান। ক্রিজে আছেন সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান, যাদের ওপর নির্ভর করছে পাকিস্তানের ইনিংস।
এর আগে দিনের শুরুতেই সেঞ্চুরি পূর্ণ করেন আজান আওয়াইস। ৮৫ রান নিয়ে দিন শুরু করা এই বাঁহাতি ব্যাটার পঞ্চম ওভারেই পৌঁছে যান তিন অঙ্কে। নাহিদ রানার ওভারে এক রান নিয়ে করেন দারুণ এক সেঞ্চুরি। তার ইনিংসে ছিল ১৪টি চার।
আয়শা/
