বাংলাদেশিদের জন্য কবে পুরোপুরি চালু হচ্ছে ভারতের ভিসা
নিজস্ব প্রতিবেদক: কয়েক মাসের টানাপোড়েনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ হিসেবে আবারও পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর প্রস্তুতি চলছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া শুরু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা সেবা চালুর পরিকল্পনা করছে।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে গেলে দুই দেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে।
বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন এবং কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনস্যুলার বিভাগ চালু রয়েছে। ঢাকা চায়, ভারতও দ্রুত একই ধরনের পদক্ষেপ নিক।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বরে নিরাপত্তাজনিত কারণে কিছু কেন্দ্রে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল। তবে ফেব্রুয়ারি থেকে আবার সেগুলো চালু করা হয়েছে।
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। পরে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকা ও দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ভিসা কার্যক্রম স্বাভাবিক হলে দুই দেশ আবার অর্থনৈতিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে কাজ বাড়াবে। উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগও বাড়তে পারে।
ভারতের সরকারি সূত্র জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে ভিসা কার্যক্রম সীমিত করা হলেও তা কখনো পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে চিকিৎসা ও পারিবারিক জরুরি প্রয়োজনের আবেদনগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে।
বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা কার্যক্রম আগের তুলনায় মাত্র ১৫ থেকে ২০ শতাংশ সক্ষমতায় চলছে বলে জানা গেছে। তবে চিকিৎসা ও পারিবারিক ভিসাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
খুব শিগগিরই বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী দায়িত্ব নিতে পারেন। তার দায়িত্ব গ্রহণের পর পূর্ণাঙ্গ ভিসা সেবা দ্রুত চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরিসংখ্যান বলছে, ভারতে যাওয়া বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিদের অংশ ২০ শতাংশের বেশি। চিকিৎসা, ব্যবসা এবং স্বজনদের সঙ্গে দেখা করতেই সবচেয়ে বেশি বাংলাদেশি ভারত সফর করেন।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশ থেকে প্রায় ২১ লাখ মানুষ ভারতে গিয়েছিলেন। ২০২৪ সালে সেই সংখ্যা কমে দাঁড়ায় প্রায় ১৭ লাখ ৫০ হাজারে। আর রাজনৈতিক উত্তেজনা ও ভিসা সীমাবদ্ধতার কারণে ২০২৫ সালে তা নেমে আসে প্রায় ৪ লাখ ৭০ হাজারে।
সেলিম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
