হঠাৎ চড়া ডিমের দাম!
নিজস্ব প্রতিবেদক: মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ডিমের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কয়েকদিন আগেও যেখানে প্রতি ডিম বিক্রি হয়েছে ১১ টাকায়, সেখানে এখন খুচরা বাজারে একটি ডিম কিনতে গুনতে হচ্ছে ১৩ টাকা। আর এক হালি ডিমের দাম উঠেছে ৫০ টাকায়।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। মাত্র এক সপ্তাহ আগে একই ডজন ডিমের দাম ছিল ১৩০ টাকার মধ্যে। ফলে অল্প সময়ের ব্যবধানে প্রতি ডিমে বেড়েছে প্রায় ২ টাকা।
শনির আখড়া বাজারের বিক্রেতা মোহাম্মদ সিয়াম জানান, পাইকারি পর্যায়েই এক ডজন ডিমের দাম প্রায় ১০ টাকা বেড়েছে। সে কারণেই খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
যাত্রাবাড়ী বাজারের দোকানি আশরাফুল ইসলাম বলেন, মাত্র ২০ দিন আগেও ১১০ টাকায় এক ডজন ডিম বিক্রি করা হয়েছে। এখন সেই ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, গরমের সময় সাধারণত ডিম ও মুরগির বাজারে ওঠানামা বেশি হয়। অতিরিক্ত গরমে বড় মুরগি মারা যাওয়ার ঝুঁকি বাড়ে। এজন্য খামারিরা দ্রুত মুরগি বিক্রি করে নতুন মুরগি তোলার চেষ্টা করেন। এতে ডিমের উৎপাদনেও প্রভাব পড়ে, যা বাজারে সরবরাহ কমিয়ে দেয়।
ডিমের বাজারে এমন অস্থিরতা নতুন নয়। ২০২৩ ও ২০২৪ সালের শেষ দিকে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেলে সরকার আমদানির অনুমতি দেয়। পরে ভারত থেকে ডিম আমদানি শুরু হলে বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসে।
রাষ্ট্রায়ত্ত সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর মাসে এক হালি ডিমের দাম উঠেছিল ৫২ টাকায়। এরপর আমদানি বাড়ায় ২০২৪ সালের জানুয়ারিতে দাম কমে ৪০ টাকায় নেমে আসে। তবে একই বছরের সেপ্টেম্বরে আবারও দাম বাড়তে শুরু করে।
গত এপ্রিলের শুরুতেও রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি হালি ডিম ৪০ টাকায় বিক্রি হয়েছে। মাসের শেষে সেটি বেড়ে হয় ৪৫ টাকা। আর এখন সেই ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা হালি দরে।
এদিকে বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম আগের মতো থাকলেও বেড়েছে পেঁপের দাম। অন্যদিকে দীর্ঘদিন পর কিছুটা কমেছে বেগুনের দাম। এছাড়া কক মুরগি ও গরুর মাংসের দাম কিছুটা কমলেও মাছের বাজারে বেড়েছে দাম।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
