ঈদে স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ৭ দিন ঘোষণা করেছে সরকার। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির সময় আরও দীর্ঘ হচ্ছে। নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী, স্কুল ও কলেজে টানা ১৬ দিন এবং মাদরাসায় টানা ২১ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।
মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার রাতে জানায়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি থাকবে। এ ছুটি সমন্বয়ের জন্য ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ ওই দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।
সরকারি এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিতেও কোনো পরিবর্তন আসছে কি না। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বঘোষিত ছুটির সূচিতে আপাতত কোনো পরিবর্তন আনা হচ্ছে না।
২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আজহার অবকাশ শুরু হবে ২৪ মে থেকে। ছুটি শেষ হবে ৪ জুন। এর আগে ও পরে সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি উপভোগ করতে পারবে।
একইভাবে কলেজেও ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে সেখানেও মোট ছুটি দাঁড়াচ্ছে ১৬ দিন।
অন্যদিকে মাদরাসাগুলোতে ছুটির সময় আরও বেশি। গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে শুরু হয়ে ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এর সঙ্গে আগের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদরাসার শিক্ষার্থীরা পাচ্ছেন টানা ২১ দিনের ছুটি।
দীর্ঘ এই ছুটিকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আনন্দ ও ভ্রমণ পরিকল্পনা।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
