শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইন নির্মাণ কাজের কারণে আগামীকাল শনিবার (৯ মে) নাটোরের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি–২।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বনপাড়া গ্রিড উপকেন্দ্রের আওতায় নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ কাজ চলবে শনিবার। এ কারণে বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বড়াইগ্রাম–১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক অংশ এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ না-ও থাকতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়নমূলক এ কাজের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময় কিছুটা কম বা বেশি হতে পারে বলেও জানানো হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
