সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারের এই সিদ্ধান্তে দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন লাখো সরকারি চাকরিজীবী।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি কার্যকর থাকবে। তবে ছুটির সমন্বয়ের জন্য ঈদের আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখা হবে এবং স্বাভাবিক নিয়মে দাপ্তরিক কার্যক্রম চলবে।
সরকারের এ ঘোষণায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। দীর্ঘ ছুটির কারণে ঈদ উপলক্ষে বাড়ি ফেরা, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং উৎসবের প্রস্তুতি নেওয়ার সুযোগ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ছুটি শেষে আগামী ১ জুন থেকে আবারও সরকারি অফিসগুলোতে নিয়মিত কার্যক্রম শুরু হবে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
