ঈদুল আজহা উপলক্ষে সাপ্তাহিক ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই দীর্ঘ ছুটির সমন্বয় করতে গিয়ে একটি নিয়মিত সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি ক্যালেন্ডার অনুযায়ী শনিবার সাধারণত সাপ্তাহিক ছুটির দিন হলেও আগামী ২৩ মে (শনিবার) দেশের সব সরকারি অফিস খোলা থাকবে। পাশাপাশি ২৪ মে রোববারও স্বাভাবিক কর্মদিবস হিসেবে অফিস চলবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এই অতিরিক্ত কর্মদিবসের বিনিময়ে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ঈদের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
বৈঠক শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ এই ছুটির ফলে কর্মকর্তা-কর্মচারীরা পরিবার-পরিজনের সঙ্গে স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাবেন। একই সঙ্গে যাতায়াতের চাপ কমানো এবং উৎসবকালীন সুবিধা নিশ্চিত করতেই কাজের দিন ও ছুটির মধ্যে এই সমন্বয় আনা হয়েছে।
সরকারি দপ্তরগুলোতে নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হবে আগামী ১ জুন থেকে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আটা-ময়দার দাম বাড়ল, মুরগি-ডিমে নেই স্বস্তি
