মৌসুমী-ওমর সানির বিচ্ছেদ নিয়ে যা সামনে এলো
নিজস্ব প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই গুঞ্জনের মধ্যেই ওমর সানির জন্মদিনে মৌসুমীর একটি আবেগঘন ভিডিও বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বর্তমানে ওমর সানি দেশে অবস্থান করলেও দীর্ঘ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন মৌসুমী। ভৌগোলিক দূরত্বের কারণে তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা তৈরি হয়।
তবে বৃহস্পতিবার ওমর সানির ৫৫তম জন্মদিন উপলক্ষে মৌসুমী একটি ভিডিও বার্তায় স্বামীর প্রতি ভালোবাসা ও শুভকামনা জানান।
ভিডিওতে দেখা যায়, একটি কেকের সামনে দাঁড়িয়ে মৌসুমী ‘হ্যাপি বার্থডে’ গান গাইছেন। তিনি বলেন, “শুভ জন্মদিন সানি। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আমি চাই তুমি সবসময় আমার জীবনের বটগাছ হয়ে পাশে থাকো।”
তিনি আরও যোগ করেন, “সবসময় তোমাকে এভাবেই আমার পাশে চাই। লাভ ইউ।”
মৌসুমীর এই বার্তার জবাবে ওমর সানি নিজেও আবেগ প্রকাশ করেন। তিনি ভিডিওটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লেখেন, “ধন্যবাদ প্রিয়দর্শিনী, তোমার জন্য দোয়া।”
সম্পর্ক নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে ওমর সানি গণমাধ্যমকে জানান, মৌসুমীর মা অসুস্থ এবং তাদের মেয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন—এই কারণেই তিনি সেখানে অবস্থান করছেন। ব্যক্তিগত কারণে তার যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা জটিলতা রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, “ভিসা থাকলে আমি অনেকবারই যেতাম। কিন্তু বিষয়টি নিয়ে মানুষ যেভাবে আলোচনা করছে, তা সত্যিই বিব্রতকর।”
উল্লেখ্য, ওমর সানি ও মৌসুমীর চলচ্চিত্র যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে ‘দোলা’ সিনেমার মাধ্যমে। পরবর্তীতে ‘আত্মঅহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’সহ একাধিক সফল চলচ্চিত্রে তারা একসঙ্গে অভিনয় করেন।
কাজের সূত্রেই তাদের সম্পর্ক ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। ১৯৯৫ সালের ২ আগস্ট তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রায় তিন দশকের বেশি সময় ধরে তারা বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি হিসেবে পরিচিত।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ফল, যেভাবে দেখবেন রেজাল্ট
- আজকের স্বর্ণের বাজারদর: ০৫ আগস্ট ২০২৬
- ১০,০০০mAh ব্যাটারি নিয়ে এলো Oppo A7 Pro Max, এক চার্জেই চলবে দীর্ঘ সময়
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম সান লুইস ম্যাচ, জানুন ফলাফল
- ৯০ মিনিটের খেলা শেষ: রেমো বনাম সান্তোস ম্যাচ, জানুন ফলাফল
- অন্ধকারে জ্বলে উঠবে ফোনের পেছন, REDMI K100 Pro আসছে নতুন চমক নিয়ে
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম, প্রতি ভরি কত
- ১২ আগস্ট আসছে Realme 16x 5G, ৭,০০০mAh ব্যাটারিসহ সম্ভাব্য দাম
- ৮০০০ mAh ব্যাটারি সহ আসছে Redmi Note 17 5G, দাম কত?
- একটু পর শুরু, Milan Vs Inter ম্যাচ; লাইভ দেখুন এখানে
- একটু পর শুরু, চেলসি ও জুভেন্টাস ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ইন্টার মায়ামির বাকি দুই ম্যাচের সূচি প্রকাশ; যেভাবে দেখবেন লাইভ
- গ্যাসের দাম নিয়ে সুখবর, যা জানাল পেট্রোবাংলা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ আগস্ট ২০২৬
- আসছে টানা ৫ দিনের বৃষ্টি!
