অনুমোদন ঝুলে থাকায় অনিশ্চয়তায় শিক্ষকদের বদলি নীতিমালা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বহুল আলোচিত বদলির সংশোধিত নীতিমালা এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক ফাইলটি স্বাক্ষর না করে ফেরত পাঠানোয় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বদলি সংক্রান্ত সফটওয়্যার উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত বৈঠকের পর সংশোধিত নীতিমালার ফাইল অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। বিভিন্ন স্তরের কর্মকর্তাদের স্বাক্ষর শেষে ফাইলটি চূড়ান্ত অনুমোদনের জন্য সচিবের দপ্তরে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি তা অনুমোদন না দিয়ে ফেরত পাঠান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ফাইলটি বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমানের দপ্তরে রয়েছে। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তা।
এর আগে, এনটিআরসিএর প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেয়েছিলেন। কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে সেই সুযোগ বন্ধ হয়ে যায়। পরে শিক্ষকদের আন্দোলনের মুখে বদলি ব্যবস্থা চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়।
তবে সফটওয়্যার প্রস্তুত না হওয়া এবং নীতিমালা চূড়ান্ত না হওয়ায় এখনো কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা শিক্ষকরা এতে হতাশা প্রকাশ করেছেন এবং দ্রুত বদলি কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা, পাবেন যেসব তরুণ
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
