| ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

উচ্চতর স্কেল পাচ্ছেন যেসব কর্মচারী

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৩ ২১:০৯:৩২
উচ্চতর স্কেল পাচ্ছেন যেসব কর্মচারী

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের প্রায় দুই হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শনিবার মে মাসের এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এতে দীর্ঘদিনের অপেক্ষার পর বেতন কাঠামোয় এক ধাপ উন্নতির সুযোগ পাচ্ছেন এসব শিক্ষক-কর্মচারী।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার মোট ২ হাজার ১ জন শিক্ষক-কর্মচারী এই সুবিধার আওতায় এসেছেন। এর মধ্যে ১ হাজার ৭৮২ জন স্কুল পর্যায়ের এবং ২১৯ জন কলেজ পর্যায়ের শিক্ষক-কর্মচারী রয়েছেন। সভায় সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এছাড়া বিভিন্ন আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা সভায় অংশ নেন।

আঞ্চলিক বণ্টনে দেখা যায়, স্কুল পর্যায়ে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন রাজশাহী অঞ্চলের ২৮০ জন শিক্ষক-কর্মচারী। এরপর ময়মনসিংহের ২৬০ জন, খুলনার ২৫৩ জন, বরিশালের ২৩৬ জন, রংপুরের ২১৩ জন এবং ঢাকার ১৯৪ জন এই তালিকায় রয়েছেন। চট্টগ্রামে ১৫৮ জন, কুমিল্লায় ১২৮ জন এবং সিলেটে ৬০ জন শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন।

কলেজ পর্যায়েও রাজশাহী অঞ্চল শীর্ষে রয়েছে, যেখানে ৬৩ জন শিক্ষক-কর্মচারী এই সুবিধা পাচ্ছেন। এছাড়া খুলনার ৩৭ জন, কুমিল্লার ২৭ জন, ঢাকার ২৬ জন এবং ময়মনসিংহের ২৩ জন এই তালিকায় রয়েছেন। বরিশালের ১৭ জন, রংপুরের ১২ জন এবং চট্টগ্রাম ও সিলেটের ৭ জন করে শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন।

মাউশির কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি মাসেই এমপিও কমিটির সভায় যোগ্য আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে এ ধরনের আর্থিক সুবিধা অনুমোদন করা হয়। মে মাসের সিদ্ধান্ত অনুযায়ী এই উচ্চতর গ্রেড কার্যক্রম পর্যায়ক্রমে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...