| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য দিন প্রকাশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৩ ১৮:২৭:০২
বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য দিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে বিভিন্ন দেশ ইতোমধ্যে প্রাথমিক ঘোষণা দিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তানসহ কয়েকটি দেশের হিসাব অনুযায়ী আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে। সেই হিসেবে বাংলাদেশে ঈদ হতে পারে ২৮ মে।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরা অনুযায়ী, আগামী ১৬ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে হবে ৩০তম দিন। অর্থাৎ সেখানে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরাও একই সম্ভাবনার কথা জানিয়েছেন। তাদের হিসাব বলছে, দেশটিতে আগামী ২৭ মে কোরবানির ঈদ পালিত হতে পারে।

অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা শুরু হতে পারে বলে জানিয়েছে মুসলিম জীবনধারাভিত্তিক প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।

সংযুক্ত আরব আমিরাতও বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে জানিয়েছে, আগামী ২৬ মে আরাফাতের দিন হতে পারে এবং ২৭ মে উদযাপিত হতে পারে ঈদুল আজহা।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসাবে দেশে আগামী ২৮ মে ঈদুল আজহা পালিত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পর শুরু হয় জিলহজ মাস এবং এই মাসের ১০ তারিখে পালিত হয় পবিত্র ঈদুল আজহা। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু ও ঈদের চূড়ান্ত দিন। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বিশেষজ্ঞদের মতে, যদি জিলকদ মাস ২৯ দিনে শেষ হয়, তাহলে ২৭ মে ঈদ হতে পারে। আর মাস ৩০ দিনে পূর্ণ হলে বাংলাদেশে ঈদ উদযাপিত হতে পারে ২৮ মে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...