| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৩ ১০:৩৩:১৩
সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল ৬টার দিকে তেলিবাজার ব্রিজের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শ্রমিকরা একটি ডিআই পিকআপে করে নির্মাণকাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পিকআপে থাকা ৭ শ্রমিক।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

এদিকে, একসাথে ৭ শ্রমিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...