আরব আমিরাতে হঠাৎ রেড অ্যালার্ট জারি!
নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে চলমান বৈরী আবহাওয়ার মধ্যে দ্বিতীয় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি (NCM)। আজ মঙ্গলবার (২৪ মার্চ) আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে পশ্চিম দিক থেকে ধেয়ে আসা মেঘপুঞ্জ আল ধাফরা ও আবুধাবির দিকে অগ্রসর হওয়ায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
জননিরাপত্তায় কঠোর ট্রাফিক নির্দেশনা
বৃষ্টির কারণে সড়কে পানি জমা এবং দৃশ্যমানতা কমে যাওয়ায় চালকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগ। পিচ্ছিল রাস্তায় গাড়ির গতি সীমিত রাখা, সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং হেডলাইট ও উইন্ডস্ক্রিন ওয়াইপারের সঠিক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার ও হুটহাট লেন পরিবর্তন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
আইন অমান্য করলে বিশাল জরিমানা ও জেল
নিরাপত্তা বিধি অমান্যকারীদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী জরিমানার পরিমাণ ও শাস্তি নিম্নরূপ:
* ওয়াদি এলাকায় প্রবেশ: ২,০০০ দিরহাম জরিমানা, ২৩টি ট্রাফিক পয়েন্ট এবং ৬০ দিনের জন্য গাড়ি জব্দ।
* প্লাবিত এলাকায় ভিড় করা: ১,০০০ দিরহাম জরিমানা ও ৬টি ট্রাফিক পয়েন্ট।
* উদ্ধার কাজে বাধা প্রদান: ১,০০০ দিরহাম জরিমানা, ৪টি পয়েন্ট এবং গাড়ি জব্দের সম্ভাবনা।
নাগরিক ও প্রবাসীদের জন্য জরুরি পরামর্শ
দুবাই মিউনিসিপ্যালিটি ও আবুধাবি জ্বালানি বিভাগ বাসিন্দাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে:
* বৈদ্যুতিক খুঁটি, ল্যাম্পপোস্ট ও খোলা তার থেকে নিরাপদ দূরত্বে থাকুন।
* বড় গাছ বা অস্থায়ী সাইনবোর্ডের নিচে আশ্রয় নেবেন না।
* ছাদ বা বারান্দার আলগা জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে রাখুন।
* জলাবদ্ধতা এড়াতে কোনোভাবেই ম্যানহোলের ঢাকনা খুলবেন না।
কোথাও পানি জমে গেলে বা গাছ পড়ে গেলে দ্রুত 800900 নম্বরে বা হোয়াটসঅ্যাপে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
সেলিম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
