চূড়ান্ত মনোনয়নে বিএনপির বড় রদবদল: এক নজরে প্রার্থী পরিবর্তনের তালিকা
আসলাম চৌধুরীর প্রত্যাবর্তন ও আমীর খসরুর আসন বদল: বিএনপির তালিকা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন এনেছে বিএনপি। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত তালিকায় বেশ কিছু আসনে নতুন মুখ এবং জোটের শরিকদের নাম ঘোষণা করা হয়েছে।
ঢাকার রাজনৈতিক সমীকরণে পরিবর্তন
রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১২ আসনটি সমঝোতার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে আগে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে প্রার্থী করা হলেও চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
চট্টগ্রামে ফিরলেন আসলাম চৌধুরী, আমীর খসরুর আসন বদল
চট্টগ্রামের রাজনীতিতেও বড় চমক দেখিয়েছে দলটি। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন হেভিওয়েট নেতা মোহাম্মদ আসলাম চৌধুরী। অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১০ আসনের বদলে এখন চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী করা হয়েছে। ফলে ফাঁকা হওয়া চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমানকে।
যশোরে ৪টি আসনে নাটকীয় রদবদল
যশোরের ৬টি আসনের মধ্যে ৪টিতেই প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। যশোর-১ (শার্শা) আসনে মফিকুল হাসান তৃপ্তির পরিবর্তে নুরুজ্জামান লিটন এবং যশোর-৪ আসনে টিএস আইয়ুবের স্থলে মতিয়ার রহমান ফারাজীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া যশোর-৬ (কেশবপুর) আসনে কাজী রওনকুল ইসলাম শ্রাবণের পরিবর্তে আবুল হোসেন আজাদকে চূড়ান্ত করা হয়েছে। যশোর-৫ (মণিরামপুর) আসনটি জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে ছেড়ে দেওয়া হয়েছে।
পিরোজপুর-১ আসনে নতুন নাম
পিরোজপুর-১ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১ জুলাই থেকে পে-স্কেল কার্যকরের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আজ, কোথায় এবং কীভাবে দেখবেন
- ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই
- নবম পে-স্কেল: বেতন কমিশনের সুপারিশ কী, সরকারের পরিকল্পনায় কী থাকছে
- পে-কমিশনের কাটছাঁটে নতুন রূপরেখা, তিন ধাপে হবে নতুন পে-স্কেল
- আজকের সোনার বাজারদর: ১৮ মে ২০২৬
- আবারও বাড়লো পেঁয়াজের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
- সোমবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
- বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিতে চায় দুবাই
- তৃতীয় সন্তান নিলেই আর্থিক পুরুষ্কার দেবে সরকার
- সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে
- আজ রাতের মধ্যে দেশের ৮ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- আজকের সোনার বাজারদর: ১৯ মে ২০২৬
- বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করল মিশর
