| ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

অবশেষে নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে যা বললেন তারেক রহমান

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৪ ১৮:১৯:৪৯
অবশেষে নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে যা বললেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী 'ইঞ্জিনিয়ারিং' নিয়ে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের যে আলোচনা, তার এক নতুন ও ব্যতিক্রমী ব্যাখ্যা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন, নেতিবাচক কোনো কৌশল নয়, বরং জনগণকে আস্থায় আনা এবং তাদের মন জয় করাই ছিল বিএনপির আসল ‘ইঞ্জিনিয়ারিং’।

সংবাদ সম্মেলনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিচে তুলে ধরা হলো:

১. ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে নতুন ব্যাখ্যা:

নির্বাচনে জয়ী হওয়ার পেছনে কোনো গোপন কৌশলের অভিযোগ নাকচ করে তারেক রহমান বলেন, “জনগণকে কনভেন্সড (আস্থায় আনা) করাটাই হলো আমাদের আসল ‘ইঞ্জিনিয়ারিং’। আমরা জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং আলহামদুলিল্লাহ, আমরা সেখানে সফল।”

২. ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার:

দেশ পরিচালনার কঠিন দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেই নতুন সরকারকে এগিয়ে যেতে হবে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের শক্তি সাথে থাকলে কোনো বাধাই আমাদের রুখতে পারবে না।

৩. বিজয় উৎসর্গ করলেন জনগণের প্রতি:

তারেক রহমান এই বিজয়কে কোনো একক দলের বিজয় হিসেবে না দেখে সাধারণ মানুষের বিজয় হিসেবে অভিহিত করেন। তিনি ঘোষণা করেন, “দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় মানুষ আজ বিএনপিকে বিজয়ী করেছে। আজ থেকে আমরা প্রকৃত অর্থেই স্বাধীন।”

৪. জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা:

নতুন সরকার সম্পর্কে তিনি প্রতিশ্রুতি দেন যে, এটি হবে সম্পূর্ণ জনগণের কাছে জবাবদিহিমূলক একটি প্রশাসন। ফ্যাসিবাদের হাতে ধ্বংস হওয়া রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল করাই হবে তাদের প্রাথমিক লক্ষ্য।

৫. কৃতজ্ঞতা প্রকাশ:

সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলসহ বিশেষ করে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণঅধিকার পরিষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

শুরু হল, আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ, LIVE দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ, LIVE দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আর কিছুক্ষণের অপেক্ষা। লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও উরুগুয়ে মুখোমুখি হতে যাচ্ছে ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...