আজকের সোনার বাজার দর: ২৪ ডিসেম্বর ২০২৫
স্বর্ণের দামে নতুন ইতিহাস: ২ লাখ ২৬ হাজার টাকা ছাড়ালো ভরি
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা ষষ্ঠবারের মতো বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। সব রেকর্ড ভেঙে ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার টাকার মাইলফলক অতিক্রম করেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর এই নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে, যা আজ বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হচ্ছে।
স্বর্ণের নতুন মূল্যতালিকা
বাজুসের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, মানভেদে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে: ২২ ক্যারেট ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, যা আগে ছিল ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৫ হাজার ৩২৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৪০৩ টাকা।
রুপার দামেও বড় লাফ
স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। মানভেদে রুপার দাম ভরিতে ১৭৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৪ হাজার ৯৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৯০৬ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ২০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
মূল্যবৃদ্ধির কারণ ও ক্রেতাদের জন্য নিয়মাবলী
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করতে হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, ক্রেতাদের অলঙ্কার কেনার সময় এই মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে পরিশোধ করতে হবে। তবে গয়নার নকশা ও কারুকাজভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
