| ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

শৈত্যপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ: ১০ ডিগ্রির নিচে নামছে তাপমাত্রা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ২২ ০৯:৫৯:২৭
শৈত্যপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ: ১০ ডিগ্রির নিচে নামছে তাপমাত্রা

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ: কুয়াশার চাদরে ঢাকবে দেশ, তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে জেঁকে বসতে শুরু করেছে শীত। এরই মধ্যে আবহাওয়া নিয়ে নতুন দুঃসংবাদ জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকে দেশব্যাপী শুরু হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে দেশের বেশিরভাগ জেলা মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানান, রবিবার সন্ধ্যার পর থেকেই দেশের আকাশ কুয়াশাচ্ছন্ন হতে শুরু করেছে। আজ সোমবার সকাল পর্যন্ত দেশের অধিকাংশ জেলা কুয়াশার চাদরে ঢাকা থাকবে।

বিভাগভিত্তিক কুয়াশার পূর্বাভাস:

* রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ: এই তিন বিভাগের জেলাগুলোতে আজ মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সকাল ৬টার দিকে অনেক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে দুপুর ২টা পর্যন্ত সূর্যের দেখা পাওয়া কঠিন হতে পারে।

* ঢাকা ও ময়মনসিংহ বিভাগ: ঢাকা বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। সকাল ১০টার আগে রোদের দেখা পাওয়ার সম্ভাবনা খুবই কম। ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।

* চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগ: কুমিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও লক্ষ্মীপুরসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সিলেট ও বরিশাল বিভাগের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার আভাস রয়েছে।

যানবাহন চলাচলে সতর্কতা:

মাঝারি থেকে ভারী কুয়াশার কারণে সড়ক ও নৌ-পথে দৃষ্টিসীমা কমে আসতে পারে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় যাতায়াতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

চলতি মৌসুমে এটিই প্রথম শৈত্যপ্রবাহের আভাস, যা আগামী কয়েকদিন অব্যাহত থেকে শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...