Samsung 2nm Exynos 2600: ফিচার কি দাম কত
Samsung 2nm Exynos 2600 এ থাকছে এক্সিনোস ২৬০০ চিপসেট: স্যামসাংয়ের বড় চমক
নিজস্ব প্রতিবেদক: ভাঁজযোগ্য ফোনের বাজারে আধিপত্য ধরে রাখতে স্যামসাং তাদের আগামী প্রজন্মের ফ্লিপ ফোনে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে। দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম 'দ্য বেল'-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী বছরের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি জেড ফ্লিপ ৮-এ ব্যবহার করা হতে পারে স্যামসাংয়ের নিজস্ব শক্তিশালী এক্সিনোস ২৬০০ (Exynos 2600) চিপসেট।
স্ন্যাপড্রাগন থেকে এক্সিনোস-এ স্থানান্তর
২০২০ সালে প্রথম গ্যালাক্সি জেড ফ্লিপ বাজারে আসার পর থেকে স্যামসাং সাধারণত কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করে আসছিল। তবে ২০২৫ সালে গ্যালাক্সি জেড ফ্লিপ ৭-এ প্রথমবার এক্সিনোস ২৫০০ ব্যবহার করে সেই ঐতিহ্যে পরিবর্তন আনে প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালেও স্যামসাং তাদের নিজস্ব চিপসেট ব্যবহারের এই ধারা অব্যাহত রাখবে।
এক্সিনোস ২৬০০ সম্পর্কে যা জানা যাচ্ছে
স্যামসাং গত কালই তাদের এই লেটেস্ট চিপসেটটি উন্মোচন করেছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এক্সিনোস ২৬০০ কেবল ফোল্ডেবল ফোনেই নয়, বরং স্যামসাংয়ের পরবর্তী নন-ফোল্ডেবল ফ্ল্যাগশিপ সিরিজ গ্যালাক্সি এস২৬ এবং এস২৬ প্লাস-এও দেখা যেতে পারে।
বাজারে আসার সম্ভাব্য সময়
স্যামসাং সাধারণত প্রতি বছর জুলাই মাসে তাদের ফোল্ডেবল ডিভাইসগুলো উন্মোচন করে। ২০২৫ সালের জুলাই মাসে গ্যালাক্সি জেড ফ্লিপ ৭ বাজারে আসায় ধারণা করা হচ্ছে, নতুন চিপসেটসহ গ্যালাক্সি জেড ফ্লিপ ৮ (Galaxy Z Flip 8) দেখা মিলবে ২০২৬ সালের জুলাই মাসে।ধারণা করা হচ্ছে, এর ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম শুরু হতে পারে প্রায় ১,০৯৯ মার্কিন ডলার থেকে (যা বর্তমান এক্সচেঞ্জ রেট অনুযায়ী প্রায় ১,৩২,০০০ টাকা)।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশের বাজারে আজ একভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম
- Vivo S2 Pro; জেনে নিন সম্ভাব্য দাম ও ফিচার
- ফল প্রকাশের আগে এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন মোড়
- নতুন বাজাজ পালসার ১২৫-এর ঝলক, আসছে একগুচ্ছ বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের বাজারদর: ০৪ আগস্ট ২০২৬
- এসএসসি ফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্তে ৬ আগস্ট আন্তঃশিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ সভা
- ৫ আগস্ট থেকে টানা ৪ দিনের সরকারি ছুটি; কারা পাবেন না
- ৫ আগস্ট ছুটি হলেও যাদের অফিস খোলা থাকবে
- আজকের স্বর্ণের বাজারদর: ০৩ আগস্ট ২০২৬
- আইএমএফের আপত্তি উপেক্ষা করেই নবম পে স্কেল বাস্তবায়নের পথে সরকার
- গেজেটে দেরি কেন; নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল
- ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচ নিয়ে প্রশ্ন তুললেন বাইচুং ভুটিয়া
- এশিয়ান লিজেন্ডস লিগে আজ মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান: যেভাবে দেখবেন
- মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- বিশ্ববাজারে স্বর্ণের ২০% দরপতন, বাংলাদেশে কত কমলো
