নবম পে-স্কেল: সুপারিশ চূড়ান্ত করতে আলোচনায় বসেছে কমিশন
কবে আসবে নবম পে-স্কেল সুপারিশমালা নিয়ে আলোচনায় বসেছে কমিশন
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের সুপারিশমালা নিয়ে গুরুত্বর্পূণ আলোচনায় বসেছে জাতীয় বেতন কমিশন। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ৩টায় সচিবালয়ে কমিশনের স্থায়ী ও অস্থায়ী সদস্যদের উপস্থিতিতে এই বৈঠক শুরু হয়।
পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, আজকের সভায় পে-স্কেলের সুপারিশগুলো চূড়ান্ত করার প্রাথমিক ধাপ নিয়ে আলোচনা করা হচ্ছে। এর আগেও কয়েক দফা সভা করেছে কমিশন। তবে সুপারিশমালা চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে এটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে দেখা হচ্ছে।
কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, "অনলাইনে প্রাপ্ত জনমত এবং বিভিন্ন সংগঠনের প্রস্তাবনাগুলো বিশ্লেষণ করে আজকের এই সভা ডাকা হয়েছে। তবে সুপারিশ চূড়ান্ত করা একটি জটিল প্রক্রিয়া এবং অনেক বিষয় এর সাথে জড়িত। ফলে এক বৈঠকেই সবকিছু চূড়ান্ত হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।"
বর্তমানে প্রতিটি সংস্থা ও দপ্তর থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। বাস্তবসম্মত এবং সময়োপযোগী একটি সুপারিশ প্রস্তুত করতেই কমিশন বেশি মনোযোগ দিচ্ছে। প্রতিবেদন লেখার কাজ এখনও চলমান এবং এটি সম্পন্ন হতে আরও কিছুটা সময় লাগতে পারে।
আন্দোলন প্রসঙ্গে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মত সুপারিশ প্রণয়ন করাই তাদের মূল লক্ষ্য। প্রতিবেদন প্রস্তুতির কাজ শেষ হলে কমিশনের চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে বিষয়টি বিস্তারিতভাবে জানাবেন।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
