| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ল সর্বোচ্চ ৭,৮০০ টাকা, সর্বনিম্ন ৪,০০০: মহার্ঘ ভাতায় বড় পরিবর্তন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ৩০ ২০:৪৫:০৫
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ল সর্বোচ্চ ৭,৮০০ টাকা, সর্বনিম্ন ৪,০০০: মহার্ঘ ভাতায় বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য প্রথমবারের মতো গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা চালু করতে যাচ্ছে সরকার। কোন গ্রেডে কত শতাংশ ভাতা মিলবে—তা নিয়ে অর্থ মন্ত্রণালয় প্রাথমিক কাঠামো তৈরি করেছে। এতে পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন, আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে ভাতা।

কোন গ্রেড কত ভাতা পাবে

অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী—

১ম থেকে ৩য় গ্রেড: মূল বেতনের ১০%

৪র্থ থেকে ১০ম গ্রেড: মূল বেতনের ২০%

১১তম থেকে ২০ম গ্রেড: মূল বেতনের ২৫%

সরকার জানিয়েছে, কোনো কর্মচারী ৪,০০০ টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। অপরদিকে সর্বোচ্চ বৃদ্ধি হবে ৭,৮০০ টাকা।

বিশেষ প্রণোদনা বাতিল হবে

নতুন মহার্ঘ ভাতা কার্যকর হলে আগের সরকারের দেওয়া ৫% বিশেষ প্রণোদনা সুবিধা বন্ধ হয়ে যাবে।

পেনশনভোগীরাও পাবেন

পেনশনভোগীরাও একই হারে এই ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় ভাতার হিসাব মূল বেতনের সঙ্গে যোগ হবে।

ফেব্রুয়ারি থেকেই কার্যকর হতে পারে

অর্থ মন্ত্রণালয় জানায়, মহার্ঘ ভাতার অতিরিক্ত ব্যয় মেটাতে উন্নয়ন বাজেট থেকে অর্থ কমানো হবে। পরিকল্পনা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই ভাতা কার্যকর করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান নিশ্চিত করেছেন—

“চলতি অর্থবছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে চূড়ান্ত হার এখনো নির্ধারণ হয়নি।”

কেন এ ভাতা?

২০১৫ সালের জাতীয় পে-স্কেল চালুর পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন আর বাড়েনি। এদিকে বাজারে নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন।

এ দাবির পরিপ্রেক্ষিতে গঠিত কমিটি ২০১৫ সালের পে-স্কেলের ভিত্তিতে মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও হার নির্ধারণে সুপারিশ জমা দেয়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...