| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ বনাম নেপাল: সরাসরি যেভাবে দেখবেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১৩ ১৭:৪১:৩৭
সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ বনাম নেপাল: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) প্রস্তুতি পরীক্ষা দিতে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালের বিপক্ষে এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, রাত ৮টায়।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস, আর অনলাইনে আই স্ক্রিন (iScreen) অ্যাপে দেখা যাবে।

এশিয়ান কাপ বাছাইপর্বে এখন পর্যন্ত দুটি হারের পাশাপাশি দুটি অ্যাওয়ে ড্রয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচের মূল লক্ষ্য—ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন ম্যাচগুলোর আগে হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া এবং দলীয় সমন্বয় ঠিক করা।

দলের খবর অনুযায়ী, ইনজুরির কারণে মিডফিল্ডার শেখ মোরসালিনের খেলার সম্ভাবনা খুবই কম। এছাড়া ফাহামেদুল ইসলাম নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারবেন না। ফলে কোচ হাভিয়ের কাবরেরা গত মাসে হংকংয়ের বিপক্ষে ১-১ ড্র করা ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন।

পরিসংখ্যান বলছে, শেষ পাঁচ মুখোমুখি লড়াইয়ে নেপালের বিপক্ষে এখনো অপরাজিত বাংলাদেশ। সর্বশেষ জয়টি এসেছিল ২০০০ সালে ঢাকাতেই—২-০ গোলে। আর দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল সেপ্টেম্বরে কাঠমান্ডুতে, যেখানে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...