| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ওবায়দুল কাদের–ডিবি হারুন ফোনালাপ ফাঁস: জুলাই অভ্যুত্থানের সময়ে কী ঘটেছিল

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০৬ ১৩:৫৮:৪৭
ওবায়দুল কাদের–ডিবি হারুন ফোনালাপ ফাঁস: জুলাই অভ্যুত্থানের সময়ে কী ঘটেছিল

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের শেষ পর্যায়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ভেতরকার অস্থিরতা আরও স্পষ্ট হয়ে উঠেছে দলটির তৎকালীন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ডিএমপি গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদ (ডিবি হারুন)–এর ফাঁস হওয়া একটি ফোনালাপে। এই অডিওটি সম্প্রতি প্রকাশ করেছে ‘আমার দেশ’।

ছাত্রনেতা আটকের ঘটনায় বিরোধ

ফোনালাপে দেখা যায়, ছয় সমন্বয়ক ছাত্রনেতা আটকের বিষয়ে দুই পক্ষের মাঝে মতানৈক্য তৈরি হয়। আটক নেতাদের ছবি তুলে প্রকাশ করার বিষয়টিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়। এ নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তুষ্টি প্রকাশ করেন।

কার নির্দেশে অভিযান?

ডিবি হারুন দাবি করেন, তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই সব অভিযান চালিয়েছেন। অন্যদিকে, ওবায়দুল কাদের বলেন—যখন শেখ হাসিনা এ ঘটনায় বিরক্তি জানান, তখন স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকলেও হারুনের বক্তব্যের পক্ষে তিনি কিছু বলেননি। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশেই ডিবি হারুনকে বদলির সিদ্ধান্ত নেয়া হয়।

ঘটনায় মোড় ঘোরে

২০২৪ সালের ২৯ জুলাই আটক হওয়া ছয় সমন্বয়ক—নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবুবাকের মজুমদার, নুসরাত তাবাসসুম ও আসিফ মাহমুদ—৩২ ঘণ্টার অনশন শেষে ১ আগস্ট মুক্তি পান। এ ঘটনার পর জুলাই আন্দোলনে নতুন গতি আসে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সামিতের গোলে এগিয়ে বাংলাদেশ; Live দেখুন এখানে

সামিতের গোলে এগিয়ে বাংলাদেশ; Live দেখুন এখানে

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটেই গোল করে ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...