রুকনদের ভোটে জামায়াতের নতুন আমির হলেন যিনি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে ডা. শফিকুর রহমান রুকনদের (সদস্যদের) ভোটে আবারও নির্বাচিত হয়েছেন।
আজ রোববার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত এই ঘোষণা দিয়েছে।
নির্বাচন প্রক্রিয়া
* ভোটগ্রহণ: গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
* ফলাফল ঘোষণা: ভোট গণনা শেষে শনিবার (১ নভেম্বর) রাতে আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
* নির্বাচিত আমির: প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ডা. শফিকুর রহমান ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন।
সোহাগ/
