শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার দাবিতে আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের ক্ষতি না হওয়ার জন্য বার্ষিক পরীক্ষা পর্যন্ত প্রতি শনিবার ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয় থেকে আন্দোলনস্থল কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে এই ঘোষণা দেন শিক্ষক দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, “আমরা চাই কোমলমতি শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয়। আমাদের কষ্ট হলেও শনিবার ক্লাস চালিয়ে এই ক্ষতিগুলো পূরণ করব।”
দেলোয়ার হোসেন আজিজী আরও জানান, চিকিৎসা ভাতার বিষয়ে নানা চেষ্টা করা হলেও কিছু ছাড় দিতে হয়েছে। তবে আন্দোলন চলাকালীন সব রাজনৈতিক দলের সহযোগিতা পেয়েছেন তারা, যা শিক্ষকরা একটি বড় বিজয় হিসেবে দেখছেন।
তিনি বলেন, “চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতার বিষয়ে আমরা চেষ্টা করেছি, তবে এখনো সমাধান হয়নি। আমাদের দাবির বিষয়ে চেষ্টা অব্যাহত থাকবে।”
আশা/
