| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের জরুরি নির্দেশনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মার্চ ০৫ ১৬:৪৫:২০
বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতার কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়ার আশঙ্কা থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কা

মন্ত্রণালয়ের পর্যালোচনায় দেখা গেছে, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতার কারণে সঠিক সময়ে কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে দেশে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহে সাময়িক ঘাটতি দেখা দিতে পারে। যার সরাসরি প্রভাব পড়তে পারে বিদ্যুৎ উৎপাদন এবং সার কারখানার ওপর। তবে আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি যেন সর্বনিম্ন পর্যায়ে থাকে, সেদিকে সর্বোচ্চ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সরকারের বিশেষ নির্দেশনা ও অনুরোধ

সংকট মোকাবিলায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাধারণ জনগণের সহযোগিতা চেয়ে নিচের নির্দেশনাগুলো দেওয়া হয়েছে:

১. বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হতে হবে।

২. সামাজিক বা ধর্মীয় সব ধরণের অনুষ্ঠানে আলোকসজ্জা পরিহার করতে হবে।

৩. ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

৪. খোলা বাজারে ডিজেল ও পেট্রোল বিক্রি বন্ধে ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে বলা হয়েছে।

৫. সীমান্ত দিয়ে জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।

বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা

মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব কমানোর জন্য সব ধরণের সম্ভাব্য ব্যবস্থা নেওয়া হয়েছে। বিকল্প উৎসগুলো থেকে জ্বালানি সংগ্রহ স্বাভাবিক রাখতে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। সভায় সাময়িক এই সংকট মোকাবিলায় জনগণকে ধৈর্য ধারণ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সভায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং বিপিসি ও পিডিবি-র চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: AFC U20 এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...