১৪৪ ধারায় থমথমে খাগড়াছড়ি: চলছে অনির্দিষ্টকালের অবরোধ
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে সৃষ্ট উত্তেজনা ও সহিংসতার পর বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 'জুম্ম ছাত্র জনতা'র ব্যানারে চলছে অনির্দিষ্টকালের জন্য তৃতীয় দফার সড়ক অবরোধ কর্মসূচি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে, যা এখনও বলবৎ রয়েছে।
শহরজুড়ে অচলাবস্থা ও সংঘর্ষ
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে খাগড়াছড়ি শহর ও আশপাশ এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি এবং সাধারণ মানুষজনও ঘর থেকে বের হতে পারছেন না।
এর আগে, শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ এলাকা, মহাজন পাড়া, নারিকেল বাগান, চেঙ্গী স্কোয়ার ও শহীদ কাদের সড়কে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় স্বনির্ভর ও নারিকেল বাগান এলাকায় বেশ কয়েকটি দোকানে হামলার ঘটনা ঘটে।
সহিংসতায় এখন পর্যন্ত কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে।
নিরাপত্তা ও পর্যটকদের উদ্ধার
পরিস্থিতি সামাল দিতে শহরে ৭ প্লাটুন বিজিবির পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি এপিবিএন মোতায়েন করা হয়েছে।
এদিকে, শনিবার রাতে সাজেকে আটকে পড়া প্রায় ২ হাজার ১৪৭ জন পর্যটককে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। রাতে বৌদ্ধবিহারে নাশকতার প্রস্তুতিকালে তিনজন পাহাড়ি যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় শয়ন শীল (১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেট এক ভরি কত
- সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের খাওয়া ও করণীয় নিয়ে ইসলামি নির্দশনা
- ইন্টার মায়ামি বনাম লিওন: লাইভ যেভাবে দেখবেন
- সূর্যগ্রহণ লাইভ দেখুন এখানে
- একাদশে ভর্তি ফি কত, কোন কলেজে খরচ কেমন? জেনে নিন
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ আগস্ট ২০২৬
- বাজেট থেকে ফোল্ডেবল, ২০২৬-এর সেরা ৫ Motorola ফোন
- Redmi 17 5G উন্মোচন, ৭৫০০mAh ব্যাটারি ও 5G সুবিধা
- ২০২৭ সালে কবে শুরু হবে রোজা, জানা গেল সম্ভাব্য তারিখ
- ৯ম পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতেই দেখা যাবে বছরের সেরা উল্কাবৃষ্টি
- আইফোন কেন এত জনপ্রিয়? জেনে নিন সুবিধা-অসুবিধা
- টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান, ফাইনালের সমীকরণ কী
- দুই উপলক্ষে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ: জয়সওয়াল
