| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

আলভারেসের হ্যাটট্রিক জাদুতে আতলেতিকোর রোমাঞ্চকর জয়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৫ ২১:৩৬:৫৮
আলভারেসের হ্যাটট্রিক জাদুতে আতলেতিকোর রোমাঞ্চকর জয়

নিজস্ব প্রতিবেদক: প্রথমে এগিয়ে থেকেও পিছিয়ে পড়ার ধাক্কা। এরপরই শেষ ১০ মিনিটের অবিশ্বাস্য নাটকীয়তা। লা লিগায় রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ৩-২ ব্যবধানে আতলেতিকো মাদ্রিদ যে রোমাঞ্চকর জয় পেল, তার পুরো কৃতিত্ব একাই নিয়ে গেলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস। তাঁর দুর্দান্ত হ্যাটট্রিকের পর, কোচ দিয়েগো সিমেওনে মুগ্ধ হয়ে এই তারকাকে দলের 'সেরা খেলোয়াড়' হিসেবে ঘোষণা করলেন।

বুধবার রাতের ম্যাচে আলভারেস ১৫তম মিনিটেই দলকে এগিয়ে নেন। তবে প্রথমার্ধের আগে ভাইয়েকানো সমতা ফেরায়, এবং ৭৭তম মিনিটে তারা গোল করে ২-১ ব্যবধানে এগিয়েও যায়। পরাজয়ের আশঙ্কা যখন ঘনাচ্ছে, ঠিক তখনই ৮০ ও ৮৮তম মিনিটে দু'টি গোল করে নিজের হ্যাটট্রিক নিশ্চিত করেন আলভারেস এবং দলের জয় ছিনিয়ে আনেন।

ম্যাচ শেষে ইএসপিএন-কে দেওয়া সাক্ষাৎকারে সিমেওনে বলেন, "(আলভারেস) দুর্দান্ত, সে আমাদের সেরা খেলোয়াড়। আমরা তাকে অনেক বছর আতলেতিকো মাদ্রিদে পেতে চাই, কারণ সে মাঠে ব্যবধান গড়ে দেওয়া খেলোয়াড়।"

উল্লেখ্য, এই ম্যাচের আগে মৌসুমে মাত্র এক গোল করেছিলেন আলভারেস। তাকে তুলে নেওয়ায় আগের ম্যাচে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশের খবরও এসেছিল গণমাধ্যমে। তবে হ্যাটট্রিকের পর আলভারেস নিজেই সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন। তিনি স্পষ্ট করে বলেন, "সবকিছু ঠিকঠাক আছে। আমি ঠিক ওই কথাগুলো বলিনি। আসলে ম্যাচের পারফরম্যান্স নিয়ে নিজের ওপর ক্ষুব্ধ ছিলাম।" সামাজিক মাধ্যমে ছড়ানো সব খবর সত্য নয় বলেও জানান তিনি।

এই ঘুরে দাঁড়ানো জয় নিশ্চিতভাবে মাদ্রিদ ডার্বির আগে আতলেতিকো শিবিরে আত্মবিশ্বাস বাড়াবে। আগামী শনিবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ টেবিল টপার রেয়াল মাদ্রিদ।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...