আবহাওয়ার দুঃসংবাদ, দেশে টানা ৫ দিন থাকবে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলেই গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টি আগামী আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে যা বলা হয়েছে
* আগামীকাল, ১৬ সেপ্টেম্বর: ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কিছু কিছু স্থানে ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
* ১৭ ও ১৮ সেপ্টেম্বর: দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির মাত্রা কিছুটা কমে আসতে পারে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে।
* ১৯ সেপ্টেম্বর: এই দিন বৃষ্টির পরিমাণ আরও কমবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এই সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে বা বাড়তে পারে, তবে তা খুব বেশি পরিবর্তন হবে না।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
