| ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

শিক্ষক পদে নিয়োগের দাবিতে এনটিআরসিএ ঘেরাও

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৭:০৯:০৬
শিক্ষক পদে নিয়োগের দাবিতে এনটিআরসিএ ঘেরাও

নিজস্ব প্রতিবেদক: শিক্ষক পদে নিয়োগের দাবিতে প্রথম থেকে দ্বাদশ শিক্ষক নিবন্ধনধারীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয় ঘেরাও করেছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বোরাক টাওয়ারে এনটিআরসিএ কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ করেন।

নিয়োগপ্রত্যাশীদের মূল দাবি

বিক্ষোভকারীদের প্রধান দাবি হলো, যাদের বয়স এবং সনদের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জন্য একটি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক পদে আবেদনের সুযোগ দেওয়া হোক। তারা বলছেন, এনটিআরসিএ এখন পর্যন্ত ১৭টি নিয়োগ পরীক্ষার সুপারিশ দিলেও মাত্র পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ সম্পন্ন করেছে। এতে অনেক যোগ্য প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন।

বিক্ষোভকারীরা আরও জানান, যখন তারা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তখন তাদের সবার বয়স ৩০-এর মধ্যে ছিল। এখন এনটিআরসিএ বয়স ৩৫-এর বেশি হওয়ার অজুহাতে তাদের অধিকার কেড়ে নিচ্ছে, যা চাকরি বিধি অনুযায়ী অযৌক্তিক।

তারা অভিযোগ করেন, অনেক সনদধারী একাধিকবার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও শিক্ষক হিসেবে চাকরির সুপারিশ পাননি, অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন।

আরও পড়ুন- ৫৪৭ জন বেসরকারি শিক্ষক এমপিওভুক্ত হচ্ছেন

আরও পড়ুন- শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা

উল্লেখ্য, এর আগেও বয়স এবং সনদের মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রার্থীরা বিভিন্ন সময় মার্চ টু সচিবালয়, এনটিআরসিএ ঘেরাও এবং শিক্ষা ভবনের সামনে নানা কর্মসূচি পালন করে আসছেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...