| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আজকের বাজার দর: আগের দামেই বিক্রি হচ্ছে ইলিশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১২ ১৪:৫৭:৫০
আজকের বাজার দর: আগের দামেই বিক্রি হচ্ছে ইলিশ

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কিছুটা বেড়েছে। প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ব্রয়লার মুরগির দামও বেড়েছে, তবে ইলিশ মাছ আগের দামেই বিক্রি হচ্ছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সবজির বাজার:

ঝিঙা, করলা, বরবটি, বেগুন, কচুর লতি, পটল, চিচিঙা প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকায়, গাজর ১২০ থেকে ১৪০ টাকায়, শসা ৬০ থেকে ৮০ টাকায় এবং পেঁপে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এছাড়া কাঁচা মরিচ ১৬০ থেকে ২০০ টাকা এবং লাউ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংস ও মাছের বাজার:

ব্রয়লার মুরগি প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালি কক মুরগি ৩২০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৯০ থেকে ৬০০ টাকায়।

ইলিশের দাম অপরিবর্তিত রয়েছে। এক কেজি ওজনের ইলিশ ২৩০০ টাকা, ৭০০ গ্রামের ইলিশ ২১০০ টাকা এবং ৫০০ গ্রামের বেশি ওজনের ইলিশ ১৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।

গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকা কেজি দরে। খাসির মাংসের দাম প্রতি কেজি ১২০০ টাকা।

অন্যান্য পণ্য:

দেশি পেঁয়াজ ৭৫ টাকা এবং আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি আদা ১২০ থেকে ১৪০ টাকা, দেশি রসুন ১০০ টাকা এবং ইন্ডিয়ান রসুন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের বাজারে লাল ডিমের ডজন ১৩০ টাকা, হাঁসের ডিম ২২০ টাকা এবং দেশি মুরগির ডিমের হালি ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...