| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০৪ ২০:১৪:০৯
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের জরুরি নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব কারিগরি, মাদরাসা এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে এই উৎসব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনার মূল বিষয়

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করতে হবে। এই নির্দেশনা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে সকল প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

সকল পলিটেকনিক, মেরিন, অ্যাগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশারিজ, লাইভস্টক, বিএম প্রতিষ্ঠান এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোতে মিলাদ মাহফিলসহ অন্যান্য কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে।

মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডও একই ধরনের নির্দেশনা দিয়েছে। দেশের সকল মাদরাসার অধ্যক্ষ, সুপার এবং পরিচালনা কমিটিকে মিলাদ মাহফিলসহ উদযাপন কর্মসূচি গ্রহণ করতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, ধর্মীয় মর্যাদা বজায় রেখে যথাযথ প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন- প্রাথমিকের শিক্ষার্থীর জন্য দুঃসংবাদ

আরও পড়ুন- অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস শুরু হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় ঈদে মিলাদুন্নবীর (সা.) সাধারণ ছুটির তারিখ পরিবর্তন করেছে। পূর্বে ৫ সেপ্টেম্বর শুক্রবার নির্ধারিত ছুটি এখন ৬ সেপ্টেম্বর শনিবার করা হয়েছে। এই দিনে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে, জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল এবং জরুরি দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...