ডালিমের খোসার চা: এর উপকারিতা জানলে অবাক হবেন!
নিজস্ব প্রতিবেদক: ডালিম, যা সুপারফুড হিসেবে পরিচিত, শুধু এর দানাই নয়, বরং এর খোসাও পুষ্টিগুণে ভরপুর। ডালিমের খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইবার, জিঙ্ক, পটাশিয়াম এবং ওমেগা-৬। চিকিৎসকদের মতে, এই খোসা দিয়ে তৈরি চা শরীরকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দিতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
ডালিমের খোসার চা তৈরির পদ্ধতি
প্রথমে ডালিমের খোসা ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে সেগুলো গুঁড়ো করে সংরক্ষণ করুন। এক কাপ গরম পানিতে এক চামচ এই গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নিন। স্বাদের জন্য এতে লেবুর রস বা মধু যোগ করা যেতে পারে।
ডালিমের খোসার চায়ের উপকারিতা
* হৃদরোগ প্রতিরোধ: এই চা নিয়মিত পান করলে কোলেস্টেরল জমতে বাধা দেয়, যা হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।
* ত্বকের যত্ন: ডালিমের খোসার চা ত্বককে উজ্জ্বল রাখে, সংক্রমণ প্রতিরোধ করে এবং ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে।
* রক্তস্বল্পতা দূর: এতে থাকা প্রচুর আয়রন রক্তস্বল্পতা দূর করে, রুচি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।
* হাড়ের স্বাস্থ্য: এর পলিফেনল ও পটাশিয়াম হাড়কে মজবুত রাখে এবং অস্টিওপরোসিসের ঝুঁকি কমায়।
* রক্তচাপ নিয়ন্ত্রণ: এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং মানসিক চাপ দূর করে।
* ক্যানসার প্রতিরোধ: বেদানার খোসায় থাকা অ্যান্টি-ক্যানসার উপাদান প্রস্টেট ও স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে কার্যকর।
* দাঁতের সুরক্ষা: ডালিমের খোসার চা দিয়ে কুলকুচি করলে দাঁতের সমস্যা এবং মুখের দুর্গন্ধ দূর হয়।
বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ ও কর্মক্ষম থাকতে ডালিম ও তার খোসা দুটোই খাদ্যতালিকায় রাখা খুবই উপকারী।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ২ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু!
- আজকের সকল দেশের টাকার রেট: ০২ সেপ্টেম্বর ২০২৬
- ৩ মাসে ৬ লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, জানাল আবহাওয়া অফিস
- নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, মিলছে বড় সুখবর
- এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি
