বাংলাদেশে যে রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি
নিজস্ব প্রতিবেদক: কম বয়সিদের মধ্যে যাদের রক্তের গ্রুপ ‘এ’, তাদের স্ট্রোকের ঝুঁকি অন্যদের চেয়ে বেশি। এরপরই ঝুঁকিতে আছেন ‘বি’ গ্রুপের রক্তধারীরা। অন্যদিকে, যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের প্রাথমিক স্ট্রোকের ঝুঁকি ১২ শতাংশ কম।
আমেরিকার ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের স্কুল অব মেডিসিনের গবেষকরা এক গবেষণায় এই তথ্য জানিয়েছেন। গবেষণাটি পিয়ার রিভিউড মেডিকেল জার্নাল 'নিউরোলজি'-তে প্রকাশিত হয়েছে।
কেন স্ট্রোক হয়?
মস্তিষ্কে রক্ত চলাচল কোনো কারণে বাধাগ্রস্ত হলে স্ট্রোক হয়। এটি হতে পারে যখন মস্তিষ্কে রক্ত সরবরাহকারী কোনো রক্তনালি ফেটে যায় বা তাতে রক্ত জমাট বেঁধে যায়। স্ট্রোকের প্রভাব কতটা গুরুতর হবে, তা নির্ভর করে মস্তিষ্কের কোন অংশে এটি হয়েছে এবং কত দ্রুত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে তার ওপর।
কম বয়সে স্ট্রোকের কারণ
গবেষক স্টিভেন জে কিটনার জানান, আজকাল কম বয়সিদের মধ্যেও স্ট্রোকের হার বাড়ছে। এর ফলে অনেকের মৃত্যু হচ্ছে, আর যারা বেঁচে ফিরছেন তাদের শারীরিক সক্ষমতা কমে যাচ্ছে। ৬০ বছরের কম বয়সিদের মধ্যে কেন স্ট্রোকের ঝুঁকি বাড়ছে, তা নিয়ে খুব বেশি গবেষণা হয়নি। 'এ' ব্লাড গ্রুপের ব্যক্তিদের মধ্যে কেন এই ঝুঁকি বেশি, সে বিষয়ে গবেষকরা এখনো নিশ্চিত নন এবং এ নিয়ে আরও গবেষণা চলছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ২ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু!
- আজকের সকল দেশের টাকার রেট: ০২ সেপ্টেম্বর ২০২৬
- ৩ মাসে ৬ লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, জানাল আবহাওয়া অফিস
- নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, মিলছে বড় সুখবর
- এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি
