| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

এবার বাংলাদেশের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৬ ১৯:২৩:০২
এবার বাংলাদেশের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়া এ অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও ওয়াশিংটন ধন্যবাদ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতি

স্থানীয় সময় রোববার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস “টমি” পিগট এক প্রেস বিবৃতিতে এই প্রশংসা জানান। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র মিয়ানমারের সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতি সংহতি জানাচ্ছে। আমরা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়া বাংলাদেশের সরকারকে ধন্যবাদ জানাই এবং মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য এ অঞ্চলের অন্যান্য দেশগুলোরও প্রশংসা করি।”

রোহিঙ্গা সংকট: একটি সংক্ষিপ্ত চিত্র

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ব্যাপক দমন-পীড়নের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে থেকেই বাংলাদেশে চার লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছিল। বর্তমানে কক্সবাজার ও আশপাশের ক্যাম্পে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা বসবাস করছে। এর সঙ্গে প্রতি বছর আরও প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...