| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

আবহাওয়ার খবর: চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৩ ০৯:৩৮:৩১
আবহাওয়ার খবর: চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগস্টের শুরুতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পর আবারও ভারী বৃষ্টির আভাস পাওয়া গেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। একই সাথে, সারাদেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বুধবারের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আগামী কয়েক দিনের আবহাওয়া পূর্বাভাস

* বৃহস্পতিবার: সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। অন্যান্য বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সারাদেশে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

* শুক্রবার: সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন- ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ

আরও পড়ুন- আজকের আবহাওয়ার খবর: বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা

* শনিবার: সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস আছে। এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোহাগ আহমেদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...