আয়শা সিদ্দিকা
সিনিয়র রিপোর্টার
টানা পাঁচ দিন ঝড়-বৃষ্টি, কোন কোন বিভাগে বেশি প্রভাব
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টি চলতে পারে। মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে অনেক জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আজ (৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমী বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত, যার একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত গেছে। ফলে দেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় এবং সমুদ্র এলাকায় মাঝারি শক্তিতে প্রবাহিত হচ্ছে।
আজকের (শুক্রবার) পূর্বাভাস
* রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম: অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
* ময়মনসিংহ ও সিলেট: অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
* ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম: কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
* তাপমাত্রা: দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, রাতে অপরিবর্তিত থাকবে।
আগামীকাল (শনিবার) পূর্বাভাস
* রংপুর, ময়মনসিংহ ও সিলেট: অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।
* রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম: কিছু কিছু জায়গায় বৃষ্টি।
* দেশজুড়ে: কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
* তাপমাত্রা: দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অফিস সতর্ক করেছে, বর্ষণের কারণে নদ-নদীর পানি বাড়তে পারে এবং কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে।
আয়শা সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
- বিয়ে না করলে আজীবন পারিবারিক পেনশন পাবেন বিধবা-বিপত্নীকরা
- হু হু করে কমে গেল সৌদি রিয়ালের বিনিময় হার
