| ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

সিমের রেজিস্ট্রেশন বাতিল করবেন যেভাবে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০৭ ১৭:০৮:০৬
সিমের রেজিস্ট্রেশন বাতিল করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি একটি নতুন নিয়ম চালু করেছে, যেখানে একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন। এর আগে এই সীমা ছিল ১৫টি। জাতীয় নিরাপত্তা ও সাইবার অপরাধ দমনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১০টির বেশি সিম থাকলে করণীয়

যাদের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তাদের অতিরিক্ত সিমগুলো অবৈধ হিসেবে গণ্য হবে এবং যেকোনো সময় বন্ধ করে দেওয়া হতে পারে। এই সমস্যা এড়াতে গ্রাহকদের ৩০ অক্টোবরের মধ্যে অপ্রয়োজনীয় সিমগুলো বন্ধ করে দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর সিম বন্ধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে।

নিজের নামে কয়টি সিম আছে, জানবেন যেভাবে:

* আপনার মোবাইল থেকে *16001# ডায়াল করুন।

* ফিরতি বার্তায় আপনার জাতীয় পরিচয়পত্রের শেষ ৪টি সংখ্যা দিতে বলা হবে।

* সংখ্যাগুলো সঠিকভাবে দেওয়ার পর আপনি একটি ফিরতি মেসেজ পাবেন, যেখানে আপনার এনআইডি দিয়ে নিবন্ধিত সব সিমের তালিকা থাকবে।

সিম ডি-রেজিস্ট্রেশন করবেন কীভাবে?

সিম ডি-রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে সরাসরি সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের (যেমন: গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক) গ্রাহক সেবা কেন্দ্রে যেতে হবে। সেখানে আপনার জাতীয় পরিচয়পত্র দেখিয়ে আপনি যে সিমটি বাতিল করতে চান, সেটি বন্ধ করে দিতে পারবেন।

এই নতুন নিয়ম মেনে অতিরিক্ত সিম বন্ধ করে আপনি অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে বাঁচতে পারবেন।

সোহাগ আহমেদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কোথায়? দেখে নিন সময়

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কোথায়? দেখে নিন সময়

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও জাপান। আগামী ১৪ নভেম্বর ২০২৬, ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...