| ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় আটক ৩০৬ বাংলাদেশি

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০৬ ২১:৫৩:০৯
মালয়েশিয়ায় আটক ৩০৬ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ একটি বড় অভিযানে ওয়ার্ক পারমিটের অপব্যবহারের দায়ে ৩০৬ জন বাংলাদেশি কর্মীকে আটক করেছে। বুধবার (৬ আগস্ট) বুকিত মের্তাজামের সিম্পাং আমপাটে অবস্থিত একটি কারখানায় এই অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, এই অভিযানে ৭৪৯ জন কর্মীর নথি পরীক্ষা করা হয়। এর মধ্যে মোট ৩০৭ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে শনাক্ত করা হয়েছে। আটকদের মধ্যে ৩০৬ জন বাংলাদেশি এবং একজন নেপালি নাগরিক। সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

আটকের কারণ

দাতুক জাকারিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে যেসব অভিযোগ পাওয়া গেছে তার মধ্যে প্রধান হলো—ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘন করে ভিন্ন স্থানে কাজ করা, পারমিটের মেয়াদোত্তীর্ণ হওয়া এবং বৈধ কাগজপত্র না থাকা।

এই অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), সেবেরাং পেরাই সিটি কাউন্সিল (এমবিএসপি) এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগও (জেকেকেপি) অংশ নেয়।

আটককৃতদের প্রথমে আরও জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়েছে। এরপর তাদের জাওয়ি ইমিগ্রেশন ডিপোতে রাখা হবে বলে জানানো হয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...