| ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

অবাধ্য স্ত্রীর প্রতি স্বামীর করণীয় কী

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০২ ২০:১৯:০৪
অবাধ্য স্ত্রীর প্রতি স্বামীর করণীয় কী

নিজস্ব প্রতিবেদক: ইসলামে স্বামীর আনুগত্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কুরআনে অবাধ্য স্ত্রীর প্রতি স্বামীর করণীয় সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে সংশোধন করা এবং দাম্পত্য জীবন স্থায়ী করার জন্য চেষ্টা করা।

কুরআনুল কারিমের সূরা নিসার ৩৪ নম্বর আয়াতে বলা হয়েছে, "আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা কর; তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ কর এবং প্রহার কর। যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না। নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ।"

অবাধ্য স্ত্রীকে সংশোধনের পদ্ধতি:

১. উপদেশ দেওয়া: স্ত্রীর অবাধ্যতা দেখলেই উত্তেজিত না হয়ে সংযত থাকা উচিত। প্রথমে মিষ্টি ভাষায় তাকে বোঝানো এবং উপদেশ দেওয়া। যদি স্ত্রী কোনো ভুল ধারণায় থাকে, তবে তা দূর করার চেষ্টা করা। স্বামীর উচিত স্ত্রীর ভুলগুলোকে ক্ষমার চোখে দেখা এবং ভালোবাসা দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা।

২. শয্যা ত্যাগ করা: উপদেশ দেওয়ার পরও যদি স্ত্রী অবাধ্য থাকে, তাহলে রাগ ও অভিমান প্রকাশ করে তার থেকে আলাদা ঘুমানো। এর উদ্দেশ্য হলো স্ত্রীকে নিজের ভুল বুঝতে সাহায্য করা। যদি এতে স্ত্রী সতর্ক হয়ে নিজেকে সংশোধন করে নেয়, তাহলে তাদের দাম্পত্য জীবন সুখের হবে।

৩. মৃদু প্রহার: উপদেশ ও শয্যা ত্যাগের পরও যদি কোনো কাজ না হয়, তবে হালকা প্রহারের অনুমতি রয়েছে। তবে এই প্রহার হতে হবে এমনভাবে, যাতে শরীরে কোনো আঘাত বা জখম না হয়। মুখ ও লজ্জাস্থানে কোনোভাবেই প্রহার করা যাবে না। মুজামে তাবরানিতে বলা হয়েছে, "এমনভাবে হালকা প্রহার করবে, যাতে শরীরে কোনো যখম বা আঘাত না হয়।"

সালিসের মাধ্যমে মীমাংসা

যদি উপরের তিনটি পদ্ধতিতেও কোনো সমাধান না হয়, তাহলে ইসলাম উভয় পরিবারের পক্ষ থেকে সালিস বসানোর নির্দেশ দিয়েছে। সূরা নিসার ৩৫ নম্বর আয়াতে বলা হয়েছে, "যদি তাদের মধ্যে সম্পর্কচ্ছেদ হওয়ার মতো পরিস্থিতিরই আশঙ্কা কর, তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করবে। তারা উভয়ে মীমাংসা চাইলে আল্লাহ সব বিষয়ে অবহিত।"

এই নির্দেশনাগুলো মেনে চললে স্বামী-স্ত্রীর মধ্যকার সমস্যা সমাধান করা সম্ভব এবং দাম্পত্য জীবন শান্তিময় হয়ে উঠবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, ৩২ দলের লক্ষ্যে এগোচ্ছে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, ৩২ দলের লক্ষ্যে এগোচ্ছে আইসিসি

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপকে আরও বৈশ্বিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে আন্তর্জাতিক ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ কারা?

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ কারা?

নিজস্ব প্রতিবেদক: আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬। টুর্নামেন্টকে ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস, জানুন ফলাফল

ক্রীড়া প্রতিবেদক: মেজর লিগ সকারে (MLS) ইন্টার মায়ামি এবং কলম্বাসের মধ্যকার ম্যাচটি ২-২ গোলের সমতায় ...