| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ভারতের ভিসা ফি বাড়ল: নতুন রেট কত

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০১ ১১:২৫:৪৯
ভারতের ভিসা ফি বাড়ল: নতুন রেট কত

নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ আগস্ট থেকে ভারতে ভিসা আবেদন প্রক্রিয়াকরণ ফি বাড়ছে। আগে এই ফি ছিল ৮০০ টাকা, যা এখন বেড়ে ১,৫০০ টাকা করা হয়েছে। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আইভ্যাকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে (আইভিএসি) জমা দেওয়া আবেদনের জন্য নতুন এই ফি কার্যকর হবে। এই ফি মূলত ভিসা আবেদন পরিচালনার সুবিধার্থে আইভ্যাক কর্তৃক ধার্য করা একটি সার্ভিস চার্জ।

আইভ্যাক আরও জানিয়েছে, ২০১৮ সালের পর এই প্রথম ভিসা প্রসেসিং ফি সংশোধন করা হলো। সেবার মান এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে, বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে, ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে কোনো ভিসা ফি নেয় না। তাই সব বাংলাদেশি নাগরিকের জন্য ভারতীয় ভিসা বিনামূল্যে থাকবে, শুধু প্রক্রিয়াকরণ ফি দিতে হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...